ই-কর্মশালায় ইংরেজি উচ্চারণ শিক্ষা

৪ অক্টোবর, ২০২০ ০৪:৫৫  
ইংরেজি উচ্চারণ রীতি নিয়ে অনুষ্ঠিত হলো অনলাইন কর্মশালা। কর্মশালায় দুই লাখের বেশি শব্দের সঠিক উচ্চারণ ও ইংরেজি ভাষাভাষীদের মতো কি করে উচ্চারণ করা যায় সেই কৌশল শেখানো হয়। অনলাইন প্লাটফর্ম জুম ব্যবহার করে ১শ মিনিটের এ উন্মুক্ত কর্মশালায় অংশ নেন ৭৬৭ জন আগ্রহী। শিক্ষার্থী ও কর্মজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক চট্টগ্রাম ভিত্তিক সংগঠন নিউ এরার আয়োজনে কর্মশালায় মূল লেকচার উপস্থাপন করেন শ্রাবন্তী ভট্টাচার্য। শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন ভারতের তানভী আজমেরা, কানাডা থেকে ফারজানা ইসলাম। শুধু ভিডিও লেকচার দেওয়াতেই সীমাবদ্ধ না থেকে এ কর্মশালায় বেশ কিছু শিক্ষার্থীকে বিভিন্ন শব্দের উচ্চারণ করিয়ে ও তাদের অভিজ্ঞতা জানতে চাওয়ার মাধ্যমে সরাসরি সম্পৃক্ত করা হয়। কর্মশালা শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে রাত ৯টা ১৫মিনিট পর্যন্ত চলে।